মালদা

জায়গার বর্তমান দাম থেকে কম মূল্য দেওয়ায় জেলা শাসকের দ্বারস্থ জমিদাতারা

রতুয়া মহেশপুর গ্রাম পঞ্চায়েত এলাকা দিয়ে চলে গেছে মালদা জেলার ৮১ নম্বর জাতীয় সড়ক। আর এই সড়ক সম্প্রসারণের পাশাপাশি সামসী বাইপাস নির্মানের জন্য এলাকার বেশ কিছু জমি দাতা তাদের জমি তুলে দেন সরকারের হাতে। সেই সময় তাদের বলা হয়, জমির বর্তমান যা দাম তার থেকে চার গুন বেশি দাম দেওয়া হবে তাদের হাতে। কিন্তু দিন কয়েক আগে তাদের কাছে এই বিষয়ে এক নোটিশ আশে যার মাধ্যমে তারা জানতে পারেন যে জমির বর্তমান মূল্যের থেকে অনেক কম মূল্য তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। আর এখানেই আপত্তি রয়েছে তাদের। তাই এদিন এই সকল জমিদাতারা মালদা জেলা প্রশাসনিক ভবনের সামনে এসে হাজির হন। তারা এদিন জেলা শাসকের সঙ্গে দেখা করে তাদের দাবিটি তুলে ধরবেন বলে জানালেন জমিদাতারা।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/LRtGqlvHL9E